সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মানুষের হাতে যখন মানুষ নিরাপদ নয় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ২০২৬ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ন্যাম ভবনের কক্ষে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন  গুরুদাসপুরে সাংবাদিক সোহেল রানা ও পরিবারের ওপর হামলার অভিযোগ নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন। ঢাকার ‘লকডাউন’ সফল হওয়ায় জনসাধারণকে ধন্যবাদ ড. জয়নুল আবেদীন রোজের শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঝিনাইগাতীতে পর্যটকদের জন্য মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন অতিরিক্ত সচিবের

চারঘাটে জামায়াতের নির্বাচনী গণমিছিল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চারঘাট উপজেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা ও জামায়াতের নির্বাচনী প্রতীক “দাঁড়িপাল্লা” হাতে নিয়ে উপজেলা পল্লীবিদ্যুৎ মোড় থেকে একটি গনমিছিল বের হয়ে উপজেলা বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট বাজারের চৌ-রাস্তায় এসে শেষ হয়।
এসময় গণমিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী -০৬ (চারঘাট–বাঘা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আমরা যদি নির্বাচিত হয়, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, সন্ত্রানমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত ইসলামী। যেখানে বৈষম্য দূর হবে, এদেশের সকল শ্রেণি পেশার ধর্ম, বর্ণের মানুষের সম্মানিত নাগরিক সমান অধিকার পাবে।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ বজায় রেখে নিরলস ভাবে কাজ করবো। আমরা চাই সৎ ও যোগ্য মানুষের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যাক।

আপনারা আগামী নির্বাচনে শুধু “দাঁড়িপাল্লা” প্রতীকেই ভোট দেবেন ‘না’ গণভোটেও ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের আমীর শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুফেল রানা সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সবশেষে সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com