মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রতিযোগিতায় শাহিনুর শিমুলের কৃতিত্ব

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেলা সরকারি গণগ্রন্থাগার, শেরপুর আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন ঝিনাইগাতীর কৃতি সন্তান শাহিনুর শিমুল।

প্রতিযোগিতার ‘গ’ বিভাগে (স্নাতক/স্নাতকোত্তর/সর্বসাধারণ) অংশগ্রহণ করে তিনি আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান এবং রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। তাঁর এই অনন্য অর্জন সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চায় তরুণ প্রজন্মের আগ্রহ এবং সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শাহিনুর শিমুল শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গড়জড়িপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মহারশি সাহিত্য পরিষদ-এর সহ-সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর নিরলস সম্পৃক্ততা ইতোমধ্যেই স্থানীয় অঙ্গনে প্রশংসিত হয়েছে।

এ সাফল্যে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, শাহিনুর শিমুলের এই অর্জন নতুন প্রজন্মকে সাহিত্য, আবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহিনুর শিমুল মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি প্রতিযোগিতার আয়োজক জেলা সরকারি গণগ্রন্থাগার, শেরপুর, তাঁর শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতেও সাহিত্য, আবৃত্তি, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে আরও নিবেদিত রেখে সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখার চেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর