বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঝিনাইগাতীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, এমপি মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সফর করেন। সফরকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সফরকালে প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি এবং ত্রাণ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে আন্তরিকতা, সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ঝিনাইগাতী উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ-ঝুঁকি হ্রাস এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনকল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর