বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ।

বিশেষ প্রতিনিধি / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সাংবাদিক মোঃ আঃ মান্নান ও মোছাঃ মিনু বেগমের কন্যা মোছাঃ মমতা আক্তার জুঁইয়ের শুভ বিবাহ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর ব্রাহ্মণগাঁও নতুন জামে মসজিদে ইসলামী শরিয়াহ মোতাবেক আকদ অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল বাশার আকদ সম্পন্ন করেন। এর আগে বাংলাদেশ সরকার অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার (কাজী) সুবাহান মিয়া উভয় পক্ষের সম্মতিক্রমে সরকারি কাবিননামা নিবন্ধন করেন।
বর মোঃ তাজুল ইসলাম, পিতা: মৃত গণি মিয়া ও মাতা: খুদেজা বেগম। বর ও কনে উভয়ের বাড়ি তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে।
বিবাহ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল রাজ্জাক, কামাল হোসেন রাফি, মোঃ জাহাঙ্গীর আলম ভুঁইয়া,শফিকুল ইসলাম স্বাধীন,মোঃ বাবুল মিয়া, মোঃ শুকুর আলী, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ কাইয়ুম বাদশা, মনির হোসেন ও সাইমুন। এছাড়া উপস্থিত ছিলেন চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম, হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, রেজাউল করিম, রায়হান, নজরুল ইসলাম, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও শাহাব উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ৪ নং উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাখাব উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হেকিম, ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিল্লু মিয়া এবং সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মালু মিয়া। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান।
আকদ শেষে নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে কনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।
এদিকে সাংবাদিক মোঃ আঃ মান্নান বিবাহ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মেয়ের শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থেকে ভালোবাসা, দোয়া ও শুভকামনায় আমাদের আনন্দকে আরও পরিপূর্ণ করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই আন্তরিকতা আমাদের পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ নবদম্পতির দাম্পত্য জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ করুন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর