বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

তাহিরপুরে মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মাঠ সংস্কার

আমীর হোসেন স্টাফ রিপোর্টার / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কলাগাঁও দাখিল মাদ্রাসার ঐতিহ্যবাহী খেলার মাঠটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। মাঠজুড়ে গর্ত ও বালির অভাবে অনুপযোগী হয়ে পড়েছিল খেলাধুলার জন্য। এতে স্থানীয় শিক্ষার্থী ও কিশোররা হারিয়ে ফেলেছিল তাদের নিয়মিত খেলাধুলার জায়গাটি।

এ অবস্থায় মাঠটি সংস্কারের উদ্যোগ নেয় মানবতা ছাত্রকল্যাণ পরিষদ নামে একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। নিজেদের অর্থায়নে সংগঠনটি মাঠে বালু ভরাটসহ মেরামতের কাজ শুরু করেছে।

সোমবার (২৭ নভেম্বর) মাঠে গিয়ে দেখা যায়, মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুস সোবহান, সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নজির হোসেন, ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম, আইসিটি সম্পাদক শরীফ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা মাঠ সংস্কারের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নজির হোসেন বলেন, মাঠটি পুরোপুরি সংস্কার করতে আরও অর্থের প্রয়োজন। এজন্য আমরা সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।
সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন জানান, অনুপযোগী মাঠটিকে পুনরায় খেলাধুলার উপযোগী করতে আমরা বালি ভরাট ও সমতল করার কাজ করছি। খুব শিগগিরই মাঠটি আবারও খেলোয়াড়দের পদচারণায় মুখর হবে।
উপদেষ্টা মোস্তফা কামাল বলেন, আমরা মাঠের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। এলাকার সবাই যদি সহযোগিতা করে, তাহলে শিগগিরই মাঠটি আগের রূপ ফিরে পাবে।
কানাডা প্রবাসী উপদেষ্টা রেজাউল করিম বলেন,এই মাঠটি আমাদের শৈশবের স্মৃতিবিজড়িত স্থান। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে ফিট থাকে, তেমনি খারাপ অভ্যাস থেকেও দূরে থাকে। তাই মাঠ সংস্কার এখন সময়ের দাবি।
দুবাই প্রবাসী উপদেষ্টা ডা. তরিকুল ইসলাম ডালিম জানান, দীর্ঘদিন মাঠটি খেলার অনুপযোগী ছিল। মানবতা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এটি মেরামত করা হচ্ছে। মাঠ সংস্কার শেষ হলে আমাদের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘সিজন টু আন্তঃইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’।
মানবতা ছাত্রকল্যাণ পরিষদ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে। সংগঠনের উপদেষ্টাগণ হলেন—
ডা. তরিকুল ইসলাম ডালিম, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, রেজাউল করিম, মোস্তফা কামাল, ইমতিয়াজ হোসেন, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুস সোবহান, আনারুল ইসলাম সাগর, হারুন অর রশিদ, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম ও জয়নাল আবেদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.