রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

তাহিরপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিবেদকের নাম / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এউপলক্ষে সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র‍্যালীর শেষে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহাকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামাতের আমীর রুকন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুল, এনসিপি নেতা সায়মন হাসান, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর