রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার:

সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
কোনো ধরণের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যেসব কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা এখন নিজেদের জনগণের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে মনে করি।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। পার্বত্য অঞ্চলে উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
কোনো বৈষম্য ছাড়াই সমতার ভিত্তিতে এলাকাভিত্তিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

সভায় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকেরা পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা, প্রাতিষ্ঠানিক অনিয়ম, সরকারের উন্নয়ন পরিকল্পনার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, বিএনপির রাঙামাটি জেলার সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ প্রমুখ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর