মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ডা. বিরাজ আলীর উঠান বৈঠক, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য টেকনাফে সেনাবাহিনী-এপিবিএনের যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক আটক সিএমপির সদরঘাট থানার বিশেষ অভিযানে ৯ জন আটক সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ, হাইকোর্টে বিএমএসএফের রিট মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা: বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার ৩০১ বস্তা সার জব্দের ঘটনায় তদন্তে উঠে আসে রাজনৈতিক নেতাদের নাম, আদালতে পাঠিয়েছে পুলিশ লামায় দুই এমপিওভুক্ত শিক্ষকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি টেকনাফে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মীরসরাইয়ে অতীত দুঃসময়-বর্তমান বিএনপি’র প্রাণ শাহাদাত হোসেন এর ইন্তেকাল : এমপি সহ বিএনপি নের্তৃবৃন্দরা শোক্ প্রকাশ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নওগাঁর মান্দায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন

মোঃ সৈকত হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ৩০৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নারীর ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচন হলো নওগাঁর মান্দায়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে মঙ্গলবার বিকাল ৩টার সময় মান্দা শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন বিষয়ক সভা।”

সভায় এলাকার বিভিন্ন ইউনিয়নের নারী প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজনটি নারী নেতৃত্ব বিকাশ ও শান্তি প্রতিষ্ঠায় নারীর ভূমিকা নিয়ে এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান নান্টু । অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। তিনি বলেন, “নারীরা শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরে শান্তি প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ওয়েভ প্ল্যাটফর্ম সেই ভূমিকা পালনে নারীদের আরও সংগঠিত ও সচেতন করে তুলবে।”

এছাড়া আলোচনায় অংশ নিয়ে পিএফজির এম্বাসিডর নার্গীস আক্তার বলেন, “শান্তি বজায় রাখতে নারীর দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা পরিবার থেকে সমাজে সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”

অনুষ্ঠানে বক্তারা জানান, স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে তাদের সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা সমাজের দ্বন্দ্ব-সংঘাত নিরসন, পারিবারিক কলহ কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখতে পারবে।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) গঠন করা হয়। এতে মোছাঃ মমতা হেনা ফেন্সি সমন্বয়কারী, মোছাঃ সুফিয়া খানম যুগ্ম-সমন্বয়কারী করে কমিটি গঠন করা হলো।

বক্তারা আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম শুধু নারীদের সংগঠিত করবেই না, বরং আগামী দিনে মান্দা সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় মডেল হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ