শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
টানা অষ্টমবার শতভাগ পাস, কোয়ান্টামে জিপিএ-৫ পেল ১৭ শিক্ষার্থী চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় এক লাখ ইয়াবা উদ্ধারের সূত্র ধরে পলাতক আসামি আটক খুলনা পঙ্গু এন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম ডাঃ প্রফেসর কাজী হামিদ আসগরের চতুর্থ তম মৃত্যুবার্ষিকী পালিত। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ, আটক ৮ মানবিকতা ও সাহসিকতায় মানুষের পাশে আনসার-ভিডিপি দলনেতা আবু বকর সিদ্দিক তাহসিফ সাউরি: একটি বিতর্কিত অধ্যায়, এক রহস্যময় মৃত্যু এবং উত্তরহীন প্রশ্ন শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় চট্টগ্রামের দুই আসামি গ্রেপ্তার চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন বকশীগঞ্জে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড। ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন দুই প্রধান প্রার্থী, ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাগেরহাট বালুরমাঠ হতে ১৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৬ বটিয়াঘাটায় নবাগত ওসি এসএম মিজানুর রহমান, অপরাধীদের পক্ষে তদবির নয় ধরিয়ে দিন। উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা উদ্ধার কোটি কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থলে সংসদ সদস্য
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টানা অষ্টমবার শতভাগ পাস, কোয়ান্টামে জিপিএ-৫ পেল ১৭ শিক্ষার্থী

নজরুল ইসলাম, / ১৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নজরুল ইসলাম, বান্দরবান :

পাহাড়ের শিক্ষাঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বান্দরবানের শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় টানা অষ্টমবারের মতো শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এবারের পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন এ প্লাস (A+), ৪২ জন এ (A) এবং একজন এ মাইনাস (A-) গ্রেড অর্জন করেছে। এতে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে, বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিন বিভাগের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সামগ্রিক ফলাফলে শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাহাড়ি জনপদে মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

টানা আটবার শতভাগ পাসের অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের পরিচয় বহন করছে। বিশেষ করে এবারের পরীক্ষায় ৬০ জনের সবাই উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ১৭ জনের জিপিএ-৫ অর্জন ফলাফলকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।

এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ