সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নভেম্বরের সাথে আমার কথা

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কলমে ✑ মাহমুদুল হাসান শান্ত

 

আমি: হে নভেম্বর, তুমিতো এসে গেলে!

কেন এমন নরম হাওয়া আনো বুকে মেলে?

 

নভেম্বর: আমি আসি শান্তির গান গেয়ে,

ধানের মাঠে সোনালি ঢেউ বয়ে দিয়ে।

 

আমি: শিশিরে ভেজা ভোরে, পা রাখি নরম ঘাসে,

মন চায় হারিয়ে যেতে তোমার নিঃশব্দ বাতাসে।

 

নভেম্বর: তাই তো তোমার গ্রামের মাটিতে রাখি ঠান্ডা চাদর,

তুমি যেন হেঁটে যাও, তৃপ্তি মাখা ভোরের ভেতর।

 

আমি: গরম চায়ের কাপে উঠা ধোঁয়াটুকু কেন এত প্রিয় লাগে?

মায়ের ডাকে সকালটা কেন হৃদয়ে বাজে?

 

নভেম্বর: ওই ধোঁয়ায় মিশে আছে ঘরের উষ্ণতা,

মায়ের ডাকে থাকে শান্ত জীবনের ব্যাখ্যা।

 

আমি: বিকেলে দেখি উঠোনে ধান শুকায়,

শিশুরা হাসে, কেউ ঘুড়ি ওড়ায়।

তুমি কি ওদেরও গল্প শোনাও?

 

নভেম্বর: হ্যাঁ, আমি বাতাসে ওদের হাসি ভাসাই,

ধানের গন্ধে মিশিয়ে দিই মাটির আসাই।

 

আমি: সন্ধ্যায় পুকুরপাড়ে কুয়াশা নামে ধীরে,

বাতাসে বাজে সাঁঝের বাঁশি নীলে নীলে ঘিরে।

তুমি কি তখন বিশ্রাম নাও?

 

নভেম্বর: না রে, আমি তখন তারা গুনি আকাশজুড়ে,

তোমার মাটির ঘরে পাঠাই শান্তির আলো ঘুরে।

 

আমি: রাত হলে দেখি জোনাকিরা জ্বলে,

তুমি কি ওদের আলোর সুরে কথা বলো চলে?

 

নভেম্বর: হ্যাঁ, ওদের দিয়েই লিখি তোমার গ্রামের কবিতা,

যেখানে আছে কুয়াশা, চুলার ধোঁয়া, আর ভালোবাসার স্নিগ্ধতা।

 

আমি: আহা নভেম্বর, তুমি আসলেই অন্যরকম,

তোমার ছোঁয়ায় মন হয় কোমল, অচেনা, নিরবতাসম।

 

নভেম্বর: আমি আসি প্রতি বছর তোমার স্বপ্ন জাগাতে,

গ্রামের বুকের সৌরভে তোমার হাসি ফোটাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর