বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

নাটোরের গুরুদাসপুরে পানির অপচয়রোধে কৃষক প্রশিক্ষণ

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে একদিনের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভুগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ার ফলে পানিরস্তর ক্রমশ নিম্নমুখী। পানির অপচয়রোধে প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন প্রযুক্তির সাথে কৃষকদের পরিচিত করতে ওই কর্মশালার আয়োজন করে উপজেলা বিএডিসি অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন,কৃষিকাজে পানির বিকল্প নেই। আর অপরিহার্য পানির সঠিক ব্যবহারের মাধ্যমে ভুগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এ পশিক্ষন কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এসময় বিএনডিসি’র জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন,সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম,বিএসডিসির সহকারী প্রকশৌলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
দিনব্যাপী ওই প্রশিক্ষনে উপজেলার ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। এর আগে কৃষকের মাঠে সেচ কাজে পানির স্তর নির্ধারনী পাইপ বিতরন করা হয়। ওই পাইপের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেয়া যায়। এতে ৩০ শতাংশ পানি সাশ্রয় হয় বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর