রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর উখিয়া থেকে উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে যুবক হত্যা, স্ত্রী গ্রেপ্তার দৃশ্যের বিচার, নাকি সত্যের অনুসন্ধান? দেশীয় মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড সুর-ঝংকার একাডেমির গুণীজন সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে -মঞ্জু তুরাগ থানার অভিযানে ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার টেকনাফ–সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর দাবিতে দুই সংগঠনের ব্যানারে কর্মসূচি জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী সচেতনতায় ‘স্বপ্নময়ী কড়িয়া অর্গানাইজেশন’, গ্রামে গ্রামে ব্যানার-ফেস্টুন

বকশীগঞ্জে বাস চাপায় ব‌উ-শ্বাশুড়ির মৃত্যু।।

দৈনিক সোনালী সময় / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় ঘাতক বাস ও হেলপারকে আটক করেছে পুলিশ ।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায় , শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহন নামে একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাচ্ছিলেন।
এসময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন শ্বাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৪০)। বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় সকাল ৬ টায় ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক বাস ও বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।
বউ- শ্বাশুড়ির মৃত্যুর খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘাতক বাসটি জব্দ করেন।
বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর