বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত শেরপুরে অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার  অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে ঝিনাইগাতীতে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল শ্রীবরদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেসরকারি হাসপাতাল মালিকদের আলোচনা সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা

বড়াইগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

খায়রুল বাসার, বিশেষ প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রামে বাগডোব বাজারে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার আয়োজিত দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

২ নং বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবুল হাসেমের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বরাইগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মতিন, মোঃ মাসলেম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ আলী, আলাল সরকারসহ সহস্রাধিক নেতা কর্মী।

দোয়া পরিচালনা করেন পারবাগডোব কেন্দ্রীয় মসজিদের ইমাম। তিনি বিশেষ মোনাজাতে দেশ-জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনাসহ বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর