শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম।

বাঘায় দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার। 

 

 

সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলাতেও “দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন ঘোষণা করা হয়।

 

রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন, ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বাঘায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন এবং পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন।

 

তারা আরও বলেন, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন অনেক সহজ হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমেছে।

 

তিন দিনব্যাপী এ মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। মেলায় স্থাপিত বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাই, পরামর্শ প্রদানসহ নানা ধরনের ভূমিসেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর