শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসের মাটিতে চট্টগ্রামের গৌরব, ব্যবসা ও ঐক্যের মঞ্চ ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুবকদের স্বাবলম্বী করতে নানিয়ারচর সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান

বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে যুবদল নেতা আটক, জনতার উত্তম-মধ্যম

প্রতিবেদকের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক..

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে এক মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে খোকন হাওলাদার নামে এক যুবদল নেতা জনতার হাতে আটক হয়ে উত্তম-মধ্যমের শিকার হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে হাটের দিন জনাকীর্ণ চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন হাওলাদার বাজারে মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মণ্ডলের পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেন। এসময় অনিল মণ্ডল বিষয়টি টের পেয়ে খোকনের হাত চেপে ধরে চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন।

পকেটমার আটকের খবর ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়। এসময় উত্তেজিত জনতা খোকনকে রশি দিয়ে পিছমোড়া করে বেঁধে উত্তম-মধ্যম দেয় এবং জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার জানান, মাছ বিক্রেতার পকেটে প্রায় ৫-৬ হাজার টাকা ছিল।
প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর স্থানীয় গ্রাম পুলিশের (চৌকিদার) কাছে তাকে হস্তান্তর করা হয়। তবে কোনো ভুক্তভোগী অভিযোগ করতে রাজি না হওয়ায়, স্থানীয় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান গ্রাম পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান।

উদয়কাঠী ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজুর ইসলাম বলেন, “খোকন হাওলাদারের এ ধরনের কর্মকাণ্ডের বিষয়টি আমরা জেনেছি। তার বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Comments

No comments to show.