সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা। তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি 

বাসার গেটেই রক্তাক্ত শিশু, অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ

Md Shahidul islam / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশার ধাক্কায় পুলিশ কর্মকর্তার মেয়ে আহত, ফেসবুকে ক্ষোভ

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

সকালে বাবার হাত ধরে স্কুলে যাওয়া, আর দুপুরে সেই বাবার চোখের সামনে বাসার গেটেই রক্তাক্ত হয়ে পড়ে থাকা—চট্টগ্রামের নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী নাওয়াল আনসারীর সঙ্গে ঘটেছে এমনই মর্মান্তিক ঘটনা।

গতকাল সোমবার দুপুরে নগরের খুলশি জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে ট্যাক্সি থেকে নামার পর দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় নাওয়াল। তার মাথা, কপাল, ঠোঁট, মুখমণ্ডল ও দুই হাতে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

নাওয়ালের বাবা আনসারুল করিম চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগে কর্মরত। ঘটনার পর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন—‘নিজের সন্তানই নিরাপদ নয়, অন্যের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করব?’

আনসারুল করিমের অভিযোগ, দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশাটি ছিল অবৈধ ও নিবন্ধনবিহীন। প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স ছাড়া এমন যানবাহন চালানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তাঁর দাবি, নগরের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ প্রয়োজন। কোন সড়কে এসব যান চলবে, তার সুস্পষ্ট সিদ্ধান্ত এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না হলে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

একজন পুলিশ কর্মকর্তার মেয়েও যদি নিজের বাসার ফটকের সামনে নিরাপদ না থাকে, তাহলে নগরের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—নাওয়ালের দুর্ঘটনা সেই প্রশ্নই সামনে এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর