বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বাঙালি-রোহিঙ্গা সাংস্কৃতিক মিলনে হ্নীলায় শান্তির আয়োজন রিয়াদ আনোয়ার শুভ’র মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনে আগ্রহ বাড়ছে নতুন সদস্যদের। বকশীগঞ্জে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি টেকনাফ সংস্কৃতির আয়োজনে সম্প্রীতির আহ্বান

বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল

দৈনিক সোনালী সময় / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

মোঃ আতিকুর গোলদার খুলনা

খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন।

 

আহত মহিদুল খালিশপুর থানার উত্তর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি শওকত খাঁর ছেলে। জানা গেছে, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থানকালে মহিদুলের ওপর গুলির ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

 

মহিদুলের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার এলাকায় বলে জানা গেছে।

 

ঘটনার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর