বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টির গণ-সমাবেশ ও বিক্ষোভ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশ গণমুক্তির পার্টি (বিজিপি)’র উদ্যোগে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে পার্টির সভাপতি এম এ আলীম সরকার এর সভাপতিত্ত্বে ভেনেজুয়েলায় মার্কিনযুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে গন-সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ।সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, গত শনিবার ভোর রাতে কর্তৃত্ববাদী মার্কিনযুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনী ভেনিজুয়েলার রাজধানী সহ কয়েকটি প্রদেশে ঘুমন্ত মানুষের উপর বোমা হামলা চালিয়ে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। এটি পৃথিবীর ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসী ঘটনা। ভেনেজুয়েলার তেল সম্পদ লুটপাট করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই আগ্রাসন চালিয়েছে।
এই আগ্রাসন হামলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আইনের সম্পর্কে মৌলিক নীতি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির পরিপন্থী। আমরা এই বর্বরতা জঘন্য ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে মাদুরাে ও তাঁর স্ত্রীর মুক্তির দাবি করছি। জাতিসংঘ অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে। জাতিসংঘ পুনর্গঠন করে বিশ্বরাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিশ্বের কোনো রাষ্ট্রে সেনাবাহিনী না রেখে, বিশ্বরাষ্ট্রসংঘের অধীনে সেনাবাহিনী গড়ে তুলতে হবে। কর্তৃত্ববাদী যুক্তরাষ্ট্রের পতন অতি নিকটে। এখন সময়ের দাবি কর্তৃত্ববাদী মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী বিশ্বশান্তিজোট গঠন করা। বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বব্যাপী সকল রাষ্ট্রের মজলুম জনগণকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে । আমরা যুদ্ধমুক্ত পৃথিবী চাই। অশুভ শক্তি অপরাজিত হবে এবং জয় হবে শুভশক্তির।

আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা লেখক জয়লান আবেদীন, আতা খান, সেলিম রেজা ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.