সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তা জোরদারে যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—লামায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা টেকনাফে বিজিবির অভিযানে ৫৮ লিটার মদসহ আটক ৪, জব্দ ২ সিএনজি রুমায় কাজুবাদাম চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফটিকছড়ির হেঁয়াকোতে ছুরিকাঘাতে বিএনপি নেতা বিপ্লবসহ দুজন গুরুতর আহত, সড়কে আগুন বিজিবির ধাওয়ায় সমুদ্রে পালাল পাচারচক্র, উদ্ধার ৯ জন বটিয়াঘাটার সুরখালী ইউপিতে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা বিতরণ সাংবাদিক হেনস্থার অভিযোগে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি কেরানীহাটে হত্যা মামলার আসামি আটক যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-প্রচার সম্পাদক পদে লড়ছেন এরশাদ মিয়া। বিএনপি নেতা তানোরের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ)
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৩৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :মাথা গোঁজার ঠাঁই ছিল না অসহায় মকবুল হোসেনের। অন্যের জায়গায় কিংবা নানা অনিশ্চয়তার মধ্যে দীর্ঘদিন ধরে দিন কাটাচ্ছিলেন তিনি। নিজের একটি জায়গা হবে, সেখানে একটি ছোট্ট ঘর তুলে শান্তিতে বসবাস করবেন—এমন স্বপ্নই ছিল তার। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথ তৈরি হয়েছে স্থানীয় মানুষের সহযোগিতায়।

শেরপুরের নকলা উপজেলার জাঙ্গীরার পাড় এলাকার অসহায় মকবুল হোসেনের পাশে দাঁড়িয়েছেন নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু। তাঁর তত্ত্বাবধানে ও স্থানীয় মানুষের সম্মিলিত সহযোগিতায় মকবুল হোসেনের জন্য ৪ শতাংশ জায়গা ক্রয় করে তা তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ নেওয়ায় মোবারক হোসেন মিন্টু স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। তাঁর উদ্যোগে মকবুল হোসেনের দীর্ঘদিনের অনিশ্চয়তা কিছুটা হলেও দূর হয়েছে। নিজের নামে জায়গা পাওয়ায় এখন সেখানে ঘর তুলে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন তিনি।

দীর্ঘদিন পর নিজের একটি জায়গা পাওয়ায় মকবুল হোসেনের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তিনি বলেন, “নিজের একটি জায়গা হবে—এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এতদিন অন্যের জায়গায় নানা অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছি। এখন নিজের নামে জায়গা পেয়েছি। এখানে একটি ঘর তুলে শান্তিতে বসবাস করতে চাই। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে মোবারক হোসেন মিন্টু ও সহযোগিতাকারী সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

স্থানীয়রা জানান, মোবারক হোসেন মিন্টুর উদ্যোগ ও তত্ত্বাবধানে স্থানীয়দের সহযোগিতায় মকবুল হোসেনের জন্য জায়গা কেনার উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে। অসহায় একজন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

এ বিষয়ে মোবারক হোসেন মিন্টু বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। মকবুল হোসেনের দীর্ঘদিনের কষ্টের কথা জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তার জন্য একটি জায়গার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এবং জনপ্রতিনিধি ও জনপ্রতিনিধি পদপ্রার্থীরা যদি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ান, তাহলে সমাজে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হবে। মকবুল হোসেনের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে মোবারক হোসেন মিন্টুর উদ্যোগ ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা মানবিকতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ