রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যাদুকাটায় পাড় ধসে মৃত্যু: অবৈধ বালু উত্তোলনে বাড়ছে ঝুঁকি।

শফিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর রাক্ষসী বালু আবারও কেড়ে নিল এক তরুণ শ্রমিকের প্রাণ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামাইল্লার চরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর তীর ধসে পড়ে বালুর নিচে চাপা পড়ে শাহ আলম (১৯) নামের এক শ্রমিক নিহত হন। তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় শ্রমিক ও এলাকাবাসী শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতোই ভোর থেকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকার ডালারপাড় জামাইল্লার চরে ৮–১০টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিল। হঠাৎ করেই পাড় ধসে পড়ে শাহ আলম বালুর নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর