মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক।

বিশেষ প্রতিনিধি / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের করা অভিযানে বালু ও ড্রেজার খেকো সিন্ডিকেট চক্রে হামলার ঘটনা ঘটেছে। আজ ২৫ জুলাই শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর নেতৃত্বে পুলিশের একটি দল যাদুকাটা নদীর জামালের চড়ে অবৈধভাবে বালু উত্তলনে ব্যবহৃত কয়েকটি ড্রেজার মেশিন ও একজনকে আটক করে।

‎পরে আটককৃত সহ ড্রেজার মেশিন নিয়ে যাওয়ার সময় খাসতাল গ্রামের যুবলীগ নেতা ডেভিল ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার একই গ্রামের আবুল হোসেন, ডালারপাড় গ্রামের ড্রেজার জামালসহ ২৫/৩০ জনের একটি বালু খেকো সিন্ডিকেট চক্র অভিযানে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুসহ নৌ পুলিশ সদস্যদের উপর অনবরত পাথর ছুড়তে থাকে।

‎এ সময় অভিযানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হলে পরিস্থিতি বেগতিক দেখে অভিযানে থাকা সদস্যরা একটি ড্রেজার মেশিন নিয়ে ছলে আসে।

‎স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে দীর্ঘদিন ধরেই খাসতাল গ্রামের ডেভিল যুবলীগ নেতা ড্রেজার মাসুক সর্দার ও তার ম্যানেজার আবুল মিয়া, ড্রেজার জামালের নেতৃত্বে ৮ থেকে ১০ টি রেজার মেশিন দিয়ে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে করে আসে।

‎এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারুখ আলম শান্তনুর আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, নৌ পালিশ একটা ড্রেজার আটক করার পর কিছু লোক আমাদের উপর আক্রমন করার চেষ্টা করছিল। এর আগেই আমারা ছলে আসছি। এ বিষয়ে নৌ পুলিশ বাদি হয়ে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর