শাহ লাভলী রহমান: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সমাজসেবী ও গুণী ব্যক্তিত্ব শাহ লুৎফুর রহমান স্বস্ত্রীক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে এসেছেন।
শাহ লুৎফুর রহমান উত্তরভাগ ইউনিয়নের ইন্দেশ্বর ইসলামিয়া মাদ্রাসার পরিচালক, বড়দল হাফেজিয়া মাদ্রাসার সভাপতি এবং বড়দল জামে মসজিদের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। বড়দল গ্রামের প্রবীণ মুরব্বি ও উত্তরভাগ ইউনিয়নের কৃতী সন্তান হিসেবে তিনি এলাকায় বেশ পরিচিত।
গত শুক্রবার তিনি ইস্ট লন্ডন মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
শাহ লুৎফুর রহমানের সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগ করতে আগ্রহীরা ০৭৭২৩ ৫১৪১৬৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।