শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার মিয়ানমার দিক থেকে আসার সময় ইয়াবাসহ আটক চট্টগ্রামে মানবিক সংগঠন ধাম্মা মিশন সাময়িকী ম্যাগাজিন এবং মোরক উন্মোচন

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর / ২৯০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে “রংপুর বিভাগীয় কাউন্সিল” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব মোহাম্মদ কাউছার জামান বাবলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ মশমশীর গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর হোসেন (সদস্য, নীতি নির্ধারণী পরিষদ), জনাব মুহাম্মদ আতীকুর রহমান আজাদ (সহসভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ), এবং জনাব মুহাম্মদ আবু মুসা (মুখ্য সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ)।

সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব আকরাম খান কিরণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব বাদশা বাপ্পী।

আয়োজকরা জানান, এই কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও সংবাদপেশায় ঐক্য জোরদারের বিষয়গুলো আলোচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর