মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের টেকনাফে উদ্ধার ১৩ গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

“লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

 

অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদকপ্রাপ্ত, বাংলাদেশের কৃতি সন্তান, দিরাইয়ের কুলঞ্জ গ্রামের বাসিন্দা,বিশিষ্ট সমাজসেবক,প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান এবং ট্রেজারার এম আসরাফ মিয়া,সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, দবিরুল ইসলাম চৌধুরী (ওবিই) আমাদের শ্রদ্ধেয় শতবর্ষী দবির চাচা,বিশ্বব্যাপী মানুষের কল্যাণে তহবিল সংগ্রহ, দানশীলতা ও মানবসেবার এক দীর্ঘ ও গৌরবময় যাত্রায় তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর জীবন ছিলো মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাহা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী তাঁর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে কমিউনিটির কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্ম নেওয়া দবিরুল ইসলাম চৌধুরী ১৯৫৭ সালে ব্রিটেনে পাড়ি জমান।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও প্রবাসে শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবায় অসামান্য অবদান রাখেন।

১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

বাংলাদেশের সিলেট, দিরাই উপজেলার কুলন্জ চৌধুরী বাড়ির জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি নিজ এলাকায় ১৮টি প্রাইমারী স্কুল ও একটি খেয়াঘাট প্রতিষ্ঠা করেন। একবার তিনি সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করেছিলেন, ১৯৭১-সালে সেন্ট আলবন্স এ‍্যাকশন কমিটির আহ্বায়ক ছিলেন।

গত ১৩ জানুয়ারি ২০২৬,রাত ১টা ২০ মিনিটে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ