রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রীসে পৌঁছালেন সুয়েব, ভাইয়ের জন্য দোয়া চাইলেন নাঈম। জামালপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! বিবেকের আদালতে মানুষ। দুনিয়ার পরীক্ষা, সততার শক্তি ও ঈমানের জবাবদিহি। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধা ও অপপ্রচারের অভিযোগ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া, ডা. মফিদুলের উদ্যোগে বাড়ছে চিকিৎসাসেবার মান উন্নয়ন ও অনিয়ম বন্ধের উদ্যোগে বাধার অভিযোগ, অপপ্রচারেও থেমে নেই সেবার অগ্রযাত্রা ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত চট্টগ্রামের মীরসরাইয়ের অধিবাসী, জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২ চট্টগ্রামের মীরসরাইয়ের নয় টিলা মাজার এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা কর্মীদের সহযোগিতা কারীদের তালিকা করার আগে যে সব বিএনপি’র নেতারা আঙুল পুলে কলাগাছ বনে যাওয়ার সামিলে পরিনত তাদের খবর নেয়ার দরকার টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জে দুই মাদক কারবারির এক বছরের কারাদণ্ড! গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪ ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেপ্তার টেকনাফে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার কক্সবাজারে পাহাড়তলীতে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামালপুরের বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত! রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ‘আমরা রোহিঙ্গা, নিজ দেশে ফিরতে চাই’—প্রত্যাবাসনের দাবিতে স্লোগান চট্টগ্রামের মীরসরাইয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে প্রেপ্তার করেছে পুলিশ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

বর্ণাঢ্য আয়োজনে অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Md Shahidul islam / ৫৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উৎসব ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী চৌধুরী নগর আবাসিক এলাকায় অবস্থিত অর্কিড স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্কিড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আব্বাস উদ্দিন। শিক্ষিকা নিপা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, প্রাইভেট এডুকেশন সোসাইটির মহাসচিব মুকিম বিল্লাহ ও ধর্ম সম্পাদক আমিনুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন, আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সালমান, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান ও পরিচালক মোহাম্মদ রুস্তম আলী, শাহজাহান, টিপু প্রমুখ।

এ সময় অর্কিড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা হাসিনা (বুবলি) ছাড়াও শিক্ষিকা শাহানাজ, মিনারা, নিপা, নাদিরা, শ্রাবণী, ফারজানা, পিংকি, জেসমিন, সায়মা ও সুমিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কয়েকশ শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সুন্দর ও সুস্থ জীবন গঠনে সর্বত্র প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে। মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সুস্থ দেহ, সুস্থ মন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ, প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন নিয়মিত করা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, নাচ, গান, কবিতা আবৃত্তি, বিভিন্ন ধরনের খেলাধুলা এবং পুরস্কার বিতরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলাই প্রকৃত মানুষ হওয়ার মূল ভিত্তি। মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকদের অবদান যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ও সহানুভূতিশীল হতে হবে। প্রযুক্তির এই যুগে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি শিকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে কখনো ভুলে গেলে চলবে না। বর্তমানে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি সমাজে যে অবক্ষয় সৃষ্টি করছে, তা থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিদ্যালয় কেবল ইট-পাথর কিংবা শ্রেণিকক্ষের সমষ্টি নয়; এটি একটি অঞ্চলের আলোকবর্তিকা, স্বপ্ন বোনার কারখানা এবং আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তোলার পবিত্র অঙ্গন। এ পর্যায়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সেইসব শিক্ষাবিদ ও অগ্রপথিককে স্মরণ করেন, যাঁদের দূরদৃষ্টি, ত্যাগ ও শ্রমে প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি মো. আব্বাস উদ্দিন বর্ণাঢ্য আয়োজন সফল করতে অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ