মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসে তথ্য ক্যাডার, দ্বিতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৫তম—ঢাবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর অনন্য সাফল্য মরা চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: হুমকিতে জনপদ, দ্রুত ব্যবস্থা চাইলেন আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক প্রথম বিসিএসেই ৪৭তম পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: নওগাঁর মাহবুবুর আলমের অনন্য সাফল্য সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ হয়নি, কোচিংও করেননি—দিনে চাকরি, রাতে পড়াশোনা; প্রথম চেষ্টাতেই ৪৬তম বিসিএসে আনসার ক্যাডার মুনএমের অনন্য সাফল্য দুইবার ভাইভায় ব্যর্থতা, অবশেষে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) দুইবার ভাইভায় ব্যর্থতা, শারীরিক অসুস্থতাকেও হার মানিয়ে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডার: মেধাতালিকায় ২৮তম খালিদ হাসান (বাপ্পী) প্রথম বিসিএসেই স্বাস্থ্য ক্যাডার: মানুষের সেবার স্বপ্ন পূরণ করলেন ডা. তানজিয়া সাইফুল তৃপ্তি

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

নিউজ রুমঃ / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ, শেরপুরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।

 

র‍্যালিটি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এগ্রিকালচার ইনস্টিটিউট মোড়ে এসে শেষ হয়।

 

র‍্যালিতে অংশগ্রহণ করেন:

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,

পুলিশ সুপার,এ. কে. এম. জহিরুল ইসলাম,

সিভিল সার্জন, ডা. মুহাম্মদ শাহীন,

উপপরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা,

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,

এছাড়া সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন র‍্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন।

 

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির জার, বালতি বা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে প্রতি সপ্তাহে অন্তত একবার নজর দিতে হবে।

আসুন, নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই। সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত শেরপুর গড়ে তুলি।

ডেঙ্গু থেকে বাঁচুন, পরিবারকে বাঁচান।

নিজ আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও উৎসাহিত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.