মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ ভূমি অফিসে নতুন নেতৃত্ব, বাড়ছে সেবাপ্রত্যাশীদের আশা দায়িত্বে মো. সাইফুল ইসলাম সাইফ ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস চারঘাটে বামনদিঘী ওয়ার্ড জামায়াতের গণসংযোগ ছুটির আনন্দ মাটি হতে পারে! হোটেল রুমে ঢুকেই সেরে নিন এই ৫টি কাজ বিশ্বকাপ জয়ের দুই মাস পর স্পেনের কোচের পুরস্কার মিড ডে মিলের দুধ-পাউরুটি খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ডেঙ্গু ঠেকাতে সচেতনতার আহ্বান, চট্টগ্রামে মহিলা সমাবেশ, সমবায় সদস্যদের মাঝে বিতরণ মশারি ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান আমির হোসেন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ঘরে ১০ বছর ধরে শয্যাশায়ী ঝমেলার পাশে প্রশাসন, দেওয়া হচ্ছে হুইল চেয়ার ও ঘর সংস্কারের উদ্যোগ

শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদীতে উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস ফরিদা হক দীপা এবং তাঁদের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম। এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অডিটোরিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা উপভোগ করেন বিভিন্ন সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নতুন এই উপজেলা পরিষদ অডিটোরিয়ামটি শ্রীবরদীর বিভিন্ন সরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম প্রতিষ্ঠার ফলে শ্রীবরদীর সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর