শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান: পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঝিনাইগাতী প্রশাসনের উদ্যোগ রাজশাহী মহানগরীতে আরএমপির মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আমানুল্লাহ আসিফ,সকলের কাছে দোয়া প্রার্থনা বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, একদিন পর মরদেহ উদ্ধার দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা।

সুনামগঞ্জে হোটেল মজুরির বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

প্রতিবেদকের নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি

সারাদেশের ন্যায় হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭-ই জানুয়ারি দুপুরে হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সুরঞ্জিত দসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু,সাধারন সম্পাদক সাইফুল আলম ছদরুল,সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক লিলু মিয়া,সদস্য লিটন দাস,জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোঁরা সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষগণ তা আমলে নিচ্ছেন না। তারা বলেন,বাজারে দ্রব্যমূল্যের উধর্বগতি,মূল্যস্ফীতির কারণে শ্রমিক তথা মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। ফলে এই সমস্ত শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিনাতিপাত করে আসছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আগামী ১৪ই ডিসেম্বর কর্মবিরতির ডাক দিয়েছেন। ঐদিন সকল হোটেলে রেস্তোঁরার শ্রমিক ভাইয়ের কর্মবিরতিতে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর