মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ,সিন্ডিকেটের সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার। ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে বিজিবি ও এস আর বি এর অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির। মরিচ্যা বাজারে এসআরবি-১৫-এর অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ টেকনাফে যৌথ অভিযান: ৭ আসামি গ্রেপ্তার, কারাদণ্ড ৬ জনের
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২২৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আওরঙ্গজেব কামাল :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মাঠ পর্যায়ে জমে উঠছে নির্বাচনীয় উৎসব। একদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। অপের দিকে একটি পক্ষ নির্বাচন প্রতিহত করতে নানা বিদুর সমস্যা সৃষ্টি করছে। যে কারণে জনমনে প্রশ্ন, উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নির্বাচনকে ঘিরে গণতান্ত্রিক উৎসবের প্রত্যাশা থাকলেও মাঠপর্যায়ের বাস্তবতা ক্রমেই সেই আশাবাদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। একদিকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সব মিলিয়ে নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে অনিশ্চয়তা ও অস্থিরতা।

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই একাধিক প্রার্থী ও রাজনৈতিক পক্ষ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছেন।

পোস্টার না থাকলেও ব্যানার, মিছিল, শোডাউন ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা আচরণবিধির সীমা ছাড়িয়ে যাচ্ছে—এ অভিযোগ নতুন নয়। তবে উদ্বেগের বিষয় হলো, এসব অনিয়মের পাশাপাশি এখন সরাসরি সহিংস ঘটনাও সামনে আসছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।

এরই মধ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে।

নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন নজরুল ইসলাম (৪০)। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। একটি নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে প্রাণহানির মতো ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি পুরো নির্বাচনী পরিবেশের জন্য ভয়াবহ অশনিসংকেত।

এদিকে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাহপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় রংপুরের মডার্ন মোড় এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে। এই ঘটনাও নির্বাচনী মাঠে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কার জন্ম দিয়েছে।

এই দুটি ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে—নির্বাচন ঘিরে সহিংসতা ও অস্থিরতা আর শুধু তৃণমূল কর্মী পর্যায়ে সীমাবদ্ধ নেই; তা সরাসরি প্রার্থী পর্যায়েও ছড়িয়ে পড়ছে। এটি কেবল ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। এছাড়া আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনায় মাঈনউদ্দীন নামের আরও এক যুবক আহত হয়েছেন।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় জামাত নেতা কর্মীরা বিএনপি’র দুই নেতাকে রক্ত জখম করে বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে।

এভাবে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটছে। এর আগে সংসদ সদস্য প্রার্থী হাদী হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। নির্বাচন কমিশন বারবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়ে আসছে। কিন্তু মাঠপর্যায়ের সহিংসতা, আচরণবিধি লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা সেই আশ্বাসকে বারবার প্রশ্নের মুখে ফেলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার জন্য বিভিন্ন কৌশল খুঁজছে। তবে, আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না।

বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয়, পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা এখন সময়ের দাবি। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে সহিংসতার প্রবণতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।এদিকে জোট রাজনীতিকে অনেকেই দেশের জন্য নতুন করে হুমকি হিসেবে দেখছেন। কখন কে কোন জোটে যাচ্ছে, আবার কখন কোন জোট ছেড়ে বেরিয়ে আসছে—এসব বিষয়ে সাধারণ ভোটাররা পরিষ্কার ধারণা পাচ্ছেন না। এই অনিশ্চয়তা নির্বাচনী বিশৃঙ্খলাকে আরও ঘনীভূত করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া নয়; এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই নির্বাচন যদি ভয়, সহিংসতা ও অনাস্থার পরিবেশে অনুষ্ঠিত হয়, তবে তার নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় মারাত্মক সংকট তৈরি করবে। এখনো সময় আছে নির্বাচন কমিশনকে আরো কঠিন হতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। অন্যথায়, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই প্রশ্ন বাড়বে—আর সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে দেশের গণতন্ত্র। আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠন হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং বাংলাদেশের জনগণ ফ্রী পাবে তাদের বাক স্বাধীনতা।

লেখক ও গবেষক:
আওরঙ্গজেব কামাল
সভাপতি
ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ