বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ফটিকছড়ি আজাদী বাজার পিবি এজিএম মনিরুজ্জামান এর বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬ অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে যাত্রী ৮৩৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শুক্রবার থেকে চলবে আরও দুই জাহাজ, পর্যটন ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

পাঁচ দিনের বিলম্বের পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এমভি বার আউলিয়া। শুক্রবার থেকে এ রুটে আরও দুটি জাহাজ চলাচলের কথা রয়েছে।

সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজটি যাত্রা শুরু করে। দীর্ঘ অপেক্ষার পর দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকেরা।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটক যাতায়াত শুরুর কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি। পাঁচ দিন পর বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, শুক্রবার থেকে এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফও পর্যটক পরিবহনে যুক্ত হওয়ার কথা রয়েছে। তিনটি জাহাজ চালু হলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমভি বার আউলিয়ার যাত্রী ধারণক্ষমতা ৮৫০ জন। এমভি কর্ণফুলির ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন। তিনটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে পর্যটন পরিচালনার পাশাপাশি দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ