শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে  চলনবিলের সন্তান আব্দুল মালেকের গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলনে তাড়াশে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর অতর্কি’ত হাম’লা, থানায় লিখিত অভি’যোগ দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড। দোয়ারাবাজারে ইয়াবা সেবনকারী দুই যুবককে এক বছরের কারাদণ্ড টাঙ্গাইলে এসএসএস-এর উদ্যোগে খাদ্যভিত্তিক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরছাড়া; ন্যায়বিচার ও স্বামীর ঘরে আশ্রয়ের দাবিতে সংবাদ সম্মেলন  দোয়ারাবাজারে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকা ছিনতাই

চলনবিলের সন্তান আব্দুল মালেকের গবেষণাপত্র আন্তর্জাতিক সম্মেলনে

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নাটোর জেলা প্রতিনিধি:
চলনবিলের সন্তান ও ঢাকার তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মালেকের একটি গবেষণাপত্র মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য International Conference of Research and Education for Educators (ICREE) 2026-এ উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে।

International Conference of Research and Education for Educators (ICREE) একটি আন্তর্জাতিক সম্মেলন, যেখানে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা তাদের কাজ উপস্থাপন করেন। এটি Malaysia Association of Research and Education for Educators (MAsREE)-এর উদ্যোগে আয়োজিত হয় এবং বৈশ্বিক জ্ঞান বিনিময় ও গবেষণা সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখে।

জানা যায়, আগামী ২৩ মে ২০২৬ ল্যাংকাউইয়ের Camar Resort-এ অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন।

আব্দুল মালেক জন্মগ্রহণ করেন নাটোর জেলার বড়াইগ্রাম থানার প্রতাপপুর গ্রামে।বর্তমানে তিনি মালয়েশিয়ার Kuala Lumpur University of Science and Technology (KLUST)-এ পিএইচডি গবেষণায় অধ্যয়নরত। তাঁর গবেষণার মূল বিষয় শিক্ষা প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশনের প্রেক্ষাপটে শিক্ষণ পদ্ধতির পরিবর্তন।

সম্মেলনে গৃহীত তাঁর গবেষণাপত্রের শিরোনাম— “Educational Technology Integration in the Age of Artificial Intelligence and Digitalization: A Qualitative Study of Pedagogical Practices and Challenges in Secondary Schools in Bangladesh”।

গবেষণাটিতে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর শিক্ষণ কৌশল বিশ্লেষণ করা হয়েছে।

তিনি বলেন, এই গবেষণার মাধ্যমে দেশের শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই তাঁর উদ্দেশ্য।

বর্তমানে তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবস্থিত Australian Council for Educational Research-এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের গবেষণা শিক্ষা খাতে নীতিনির্ধারণ, শিক্ষক প্রশিক্ষণ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর