মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় জুয়ার আসর নিয়ে সংবাদ: প্রতিবাদ, পুনঃতথ্য যাচাইয়ের আহ্বান উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার- যুবক গ্রেপ্তার চারঘাটে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময় টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা নারীকে উদ্ধার করল এপিবিএন কক্সবাজার বিমানবন্দরে আধুনিক টার্মিনাল চালু, অক্টোবরে আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ গীতা মুখস্থ করে কৃতি অর্জন করলেন গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায় সাতশো শ্লোক মুখস্থী রামুতে এসআরবি-১৫এর সফল অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ি থেকে মাসে ২–৩ হাজার টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচাইহীন তথ্য নয়, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান বিশ্ব নদী দিবসে বিশেষজ্ঞরা: ‘চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হলে কর্ণফুলীকে রক্ষা করতে হবে’

চারঘাটে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময়

দৈনিক সোনালী সময় / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৭ নম্বর ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ভোটারদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।

আলোচনা সভায় ভোটাররা পৌরসভার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আসাদুজ্জামান জুয়েল। একই সঙ্গে নির্বাচিত হলে পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার প্রবীণ রুকন মো. মমতাজ হোসেন খান কচি, ৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. বাবর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মতিউল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জুবায়ের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. আবুল বাসার।

এ সময় সভায় স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর