শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

ঢাকা-১১ কোটি টাকা ডাকাতি মামলার আসামি তাহিরপুর সীমান্তে গ্রেপ্তার

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি:

বহুল আলোচিত রাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার এক পলাতক আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা ট্যাকেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জনি মিয়া (৩৫) উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত এলাকা বড়ছড়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানা-এর মামলা নং ১০(৩)২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ পেনাল কোডের পলাতক আসামি জনি মিয়াকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বড়ছড়া এলাকা থেকে তাকে আটক করেন।

ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, গ্রেপ্তার জনি মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর