রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি।

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেকের বিরুদ্ধে ঘুষ দাবি সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষক মো. হাসিবুল তারেক জানান, ইউনিয়ন কমান্ডার পদে সুপারিশের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেন বা ঘুষের প্রশ্নই আসে না। আনসার ও ভিডিপির সকল কার্যক্রম এবং নিয়োগ প্রক্রিয়া সরকার নির্ধারিত নিয়মনীতি ও বিধিমালা অনুযায়ী সম্পন্ন করা হয়। ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সম্মানহানির উদ্দেশ্যে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন,আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কোনো প্রার্থীর কাছ থেকে ঘুষ দাবি করা তো দূরের কথা, এ ধরনের কাজের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য ও কয়েকজন সচেতন ব্যক্তি জানান, মো. হাসিবুল তারেক দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন এবং তার বিরুদ্ধে ঘুষ বা অনিয়মের কোনো অভিযোগ আগে শোনা যায়নি। তারা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। ভিত্তিহীন ও একপাক্ষিক তথ্য প্রকাশ করলে একজন কর্মকর্তার সম্মানহানি হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং মিথ্যা অভিযোগকারীদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর