সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার।

বালু ভর্তি ট্রলি জব্দ, এক লক্ষ টাকা জরিমানা।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ২নং ব্লকের পুরানগাঁও পূর্বপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ট্রলি জব্দসহ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগাঁও পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করে বসন্তপুর বাজার সড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে করে আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের বসতভিটা চরম ঝুঁকির মধ্যে পড়ে।
অভিযোগ রয়েছে, এর আগেও একই এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. জমির হোসেন (জামসেদ)–কে ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও পুনরায় বালু উত্তোলন শুরু করে ঐএকটি চক্র। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি বিকাল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জমির হোসেন (জামসেদ), পিতা—সাজেদ আলী, গ্রাম—পুরানগাঁওকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বলেন,“অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ, নদী ও মানুষের বসতভিটা মারাত্মক ঝুঁকিতে পড়ে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, মূল হোতাদের আইনের আওতায় না আনলে এ অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর