শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা

নিউজ রুমঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা

লন্ডন, যুক্তরাজ্য: সিরাজগঞ্জের কৃতি সন্তান, জাতীয় চার নেতার অন্যতম এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’-এর নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সোহেল সরকার।

এক বিবৃতিতে তিনি বলেন, “শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী শুধু সিরাজগঞ্জের নয়, বরং পুরো বাংলাদেশের গর্ব। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন এবং দেশের ক্রান্তিলগ্নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা মানে আমাদের গৌরবময় ইতিহাসকে অস্বীকার করা।”

সোহেল সরকার আরও বলেন, “সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ এবং বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা এই হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। নাম পরিবর্তনের এই প্রক্রিয়াটি শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন এই রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে মেডিকেল কলেজটির পূর্বের নাম বহাল রাখা হয়।”

তিনি সিরাজগঞ্জের সাধারণ জনগণ এবং সচেতন মহলকে এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর