নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বিশাল উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলার সড়ক অবকাঠামো এবং শিক্ষা খাতের আমূল পরিবর্তনে প্রায় দুই শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। বুধবার (৬ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন আহমেদ মিলন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক বরাদ্দের ঘোষণা দেন। এর মধ্যে ১০ কোটি টাকা ব্যয়ে বৃটিশ পয়েন্ট থেকে বাংলাবাজার ২.৫ কিলোমিটার সড়ক এবং সমপরিমাণ ১০ কোটি টাকা ব্যয়ে দোয়ারা-বোগলা ৫ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এছাড়া বাংলাবাজার-হকনগর-বোগলা বাজার রোডে ৭ কোটি, আমবাড়ি-বদরপুর-রামপুর রোডে ৬ কোটি, ছাতক-সুনামগঞ্জ রোড থেকে বাদে গুরেশপুর সড়কে ৫ কোটি এবং দোহালিয়া বাজার-মংগলপুর-ধর্মপুর সড়কে ৪ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের তালিকায় রয়েছে ৭ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম থেকে চকবাজার ৩.৩ কিলোমিটার সড়ক। এছাড়াও ৩.৫ কোটি টাকায় নরসিংপুর ইউনিয়ন অফিস থেকে শারফিন নগর এবং ৩ কোটি টাকায় নরসিংপুর থেকে ছাতক বাজার রোড নির্মাণ করা হবে। ২.৭৫ কোটি টাকা করে ব্যয়ে সোনাপুর-মন্তাজনগর-নাছিমপুর রোড, খন্ডারগাঁও-নেতর ছইড় রোড, খায়ারগাঁও গ্রাম্য রাস্তা এবং শ্রীপুর-পলিরচড় রাস্তার কাজ সম্পন্ন হবে। ১ কোটি ৪০ লক্ষ টাকায় বালিউরা-নেদার কান্দি এবং ২ কোটি টাকায় প্রতাপপুর-বিয়ানীবাজার সড়কের উন্নয়ন কাজ করা হবে।
শিক্ষা অবকাঠামোয় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষে এমপি মিলন একগুচ্ছ নতুন ভবন নির্মাণের ঘোষণা দেন। রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ, আমবাড়ি উচ্চ বিদ্যালয়, বড়খাল বহুমুখী স্কুল ও কলেজ, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা, লামাসানিয়া জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, পেস্কারগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা, চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা এবং কলাউড়া ফাজিল মাদ্রাসায় প্রতিটি প্রতিষ্ঠানে ১.৫ কোটি টাকা করে ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে ৩ কোটি টাকা করে ব্যয়ে নতুন ভবন পাবে নৈনগাঁও, পশ্চিম মাছিমপুর, বাঁশতলা, বগুলা, জলসী, নরসিংপুর, জালালপুর, পানাইল, প্যাকপাড়া, বক্তারপুর, বালিজুড়ি ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ইন্তাজ আলী, বেরী, ভুজনা, শ্যামারগাঁও, পান্ডরগাঁও দক্ষিণ পাড়া, এরুয়াখাই সরলপাড়া, সারপিনপাড়া পূর্ব সোনাপুর, লামাসানিয়া, নূরপুর ও লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি টাকা করে ব্যয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ করা হবে।
প্রতিষ্ঠান সংস্কার ও সুরক্ষায় প্রতিটি প্রতিষ্ঠানে ৮০ লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বগুলা স্কুল এন্ড কলেজ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়, মিতালী পাবলিক স্কুল, বাঁশতলা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, প্রগতি উচ্চ বিদ্যালয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজ, বড়খাল বহুমুখী স্কুল, সোনালীচেলা উচ্চ বিদ্যালয়, সোনাপুর এসইএসডিপি মডেল স্কুল, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় এবং দারুলহেরা ও ইসলামপুর ছিদ্দিকিয়াসহ বেশ কিছু মাদ্রাসা। একই সাথে নৈনগাঁও, দোহালিয়া, কাটাখালী, পলির চর, টেবলাই, হাজী কুনুমিয়া উচ্চ বিদ্যালয়, মিরপুর (খাগুরা), জিয়াপুর, চক বাজার, প্রতাপপুর, গোয়ারাই, ধর্মপুর, বীরসিং, বাজিতপুর, দোয়ারাবাজার মডেল, লাস্তরেরগাঁও ও পশ্চিম মাছিমপুরসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল, গেইট এবং সংস্কার কাজ পরিচালনা করা হবে।
উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু এবং আলহাজ্ব আব্দুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষে ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দোয়ারাবাজারকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।