বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার

দৈনিক সোনালী সময় / ১০ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মো: ফাহিম মিয়া, ক্রাইম রিপোর্টার:
পূর্বাচলের ৩০০ফুট সড়কে প্রবাসী বহনকারী প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ৪নভেম্বর বুধবার ভোরে পূর্বাচলের ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকায় দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেটসহ ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত প্রবাসী বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল।
গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের চরপাড়া এলাকার প্রাইভেটকার চালক বাচ্চু মিয়ার ছেলে শাহীন মিয়া(৩২), তার ভাই সোহেল মিয়া(২৮)ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইয়ুব হোসেন (৩৫)।
দুবাই প্রবাসী জামাল হোসেন বলেন, রাত দেড়টার দিকে তিনি তার বন্ধু সোহেল আহমেদ দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছলে তার পূর্ব পরিচিত চালক শাহীন মিয়ার প্রাইভেটকারে কাঞ্চনের উদ্দেশে রওনা হয়। ভোররাত ৩টার দিকে প্রাইভেটকার পূর্বাচল ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছলে চালক শাহীন মিয়া কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটি গতিরোধ করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা তাদের দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে নিয়ে আসা ১৮ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ, একটি ট্যাব ও মালামালসহ ৪৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে তাদের দুইজনকে এশিয়ান হাইওয়ে সড়কের কালনী এলাকায় হাত-পা বেঁধে মুখে স্কসটেপ লাগিয়ে ফেলে পালিয়ে যায়।
একপর্যায়ে প্রাইভেটকার চালক সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এসময় মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালক শাহীন মিয়া , তার ভাই সোহেল মিয়া ও আইয়ুব হোসেন নামে তিন জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রসিদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশকিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। লুট হওয়া অন্য মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ