শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মিয়ানমার থেকে ইয়াবা আনার অভিযোগে উখিয়ায় যুবক আটক মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন

দৈনিক সোনালী সময় / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলনে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ

চলতি মওসুমে ভুট্টা চাষে ভাল বীজ সরবরাহ করা, উন্নত ফলন নিশ্চিত করার লক্ষ্যে ও উন্নত কাবেরী ৫০ জাতের ভুট্টার মোড়ক উন্মোচন করা হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জে ডিলার ও রিটেইলার সম্মেলন অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাঠগোলাপ রেষ্টুরেন্টে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড এর আয়োজনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডিলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাসেল সিড কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বিদ্যুৎ।
রাসেল সিড এর পরিবেশক ও বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিএম জিলজালালুর একরাম কিংরাজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম, রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস মইনুল ইসলাম বাদল।
ডিলার ও রিটেইলার সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী ও ডিলাররা উপস্থিত ছিলেন।
সম্মেলন থেকে জানা যায়, রাসেল সিড এর উদ্ভাবিত উন্নত জাত ‘কাবেরী ৫০’ ভুট্টার বীজ নতুন রূপে কৃষকদের মাঝে পৌঁছে কাজ করা হচ্ছে। কাবেরী ৫০ জাতটি উচ্চফলনশীল জাত। গত কয়েক বছর ধরে জামালপুর- শেরপুর সহ কয়েকটি জেলায় ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন কাবেরী নামে এই ভুট্টার বীজ। কৃষকের চাহিদার নিরিখে ও ফলন বৃদ্ধির কথা চিন্তা করে এই জাতটি নতুন রূপে উদ্ভাবন করা হয়েছে। নতুন করে রিটেইলার ও ডিলারদের মাধ্যমে কৃষক ও ভুট্টা চাষিদের সরবরাহ নিশ্চিত করতেই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি নতুন জাতের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর