শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ৭ সদস্যের আন্দোলন সমন্বয় কমিটি গঠন দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

মাটি খুঁড়ে মিলল ১০ হাজার ইয়াবা, বাজারমূল্য ৩০ লাখ টাকা

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ, 

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সি/৫ ব্লকের একটি খালি জায়গায় অভিযান চালানো হয়। জায়গাটি স্থানীয় বাসিন্দা মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে অবস্থিত।

অভিযানসংশ্লিষ্ট সদস্যরা প্রায় এক ফুট মাটি খুঁড়ে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করেন। সেটির ভেতরে পাঁচটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৫০টি নীল রঙের পলিপ্যাকেটে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার প্রতিটি পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ছিল। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ২৪ অক্টোবর টেকনাফ থানায় মামলা নম্বর ৮৫ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর