বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা, পরে পাঁচ গ্রামের সংঘর্ষ। দেওয়ানগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের এক বছরের কারাদণ্ড। সন্দেহজনক বোট দেখে পালাল পাচারকারীরা, মিলল ৯০ হাজার ইয়াবা ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তরবঙ্গে প্রতীকী অবরোধ, পোস্টারিং ও হ্যান্ডবিল বিতরণ কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার উখিয়ায় পৃথক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন, ইউএনও মুরাদ হোসেন।

দৈনিক সোনালী সময় / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেছেন মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে।
মাদক যুব সমাজকে ধ্বংস করে, সমাজকে কুলষিত করে। মাদকের কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্ত হতে হচ্ছে। তাই যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিবাহ দেওয়া যাবে না। এটা দন্ডনীয় অপরাধ। তাই বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদেরকেই বেশি সচেতন হতে হবে। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ইউএনও মুরাদ হোসেন।
সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর