রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জিয়া সাইবার ফোর্স রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মোফাজ্জল হোসেন রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখা নতুন কমিটি গঠন চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ। উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে সেবা সংকট, জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

বাঁশখালীর পুইছুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক অনুপস্থিতি: সেবাবঞ্চিত রোগীদের ক্ষোভ

প্রতিবেদকের নাম / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এতে করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, বাড়ছে দুর্ভোগ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটক তালাবদ্ধ। ভেতরে কয়েকজন রোগী অপেক্ষা করলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কোনো উপস্থিতি ছিল না। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মুঈন উদ্দিন রোগীদের প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত রোস্টার অনুযায়ী, সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই কেন্দ্রে দায়িত্ব পালনের কথা মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস শশীর। তবে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও বাস্তবে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। সরেজমিনে হাজিরা খাতা পর্যালোচনায় বিভিন্ন স্বাক্ষরে অসামঞ্জস্যও লক্ষ্য করা গেছে।

নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মুঈন উদ্দিন বলেন, “ম্যাডামের আসার কথা থাকলেও এখনো আসেননি। রোগীরা এসে ফিরে যাচ্ছেন।”

স্থানীয় বাসিন্দা ও সেবা নিতে আসা রোগীরা অভিযোগ করেন, নির্ধারিত সময় অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয় না। চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির কারণে অনেক সময় রোগীদের বিকল্প ব্যবস্থার দ্বারস্থ হতে হচ্ছে।

তাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত না এলেও উপজেলা সদরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে এর আগেও শোকজ করা হয়েছে। বিষয়টি পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই চিকিৎসকের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ নতুন নয়। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং এবার দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর