নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (BMSS) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সংগঠনের সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা) এর অনুমতিক্রমে ‘উপ-সাংস্কৃতিক সম্পাদক’ পদে মনোনীত হয়েছেন বাঁশখালীর কৃতিসন্তান আনিছুর রহমান।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ বছর ধরে টানা ৩বার ‘সহ-সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনের স্বার্থে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তারই ধারাবাহিকতা ও কাজের মূল্যায়ণস্বরূপ আসন্ন ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদে তাকে ‘উপ-সাংস্কৃতিক সম্পাদক’ পদে মনোনীত করা হয়।
সংগঠনের সাংগঠনিক ফরমের ৪নং পেজের ৮৮ নং ক্রমিকে তার নাম তালিকাভুক্ত করে সম্প্রতি সংগঠনের নিজস্ব অফিসিয়াল পেজে তা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত উপ-সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোকামী পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মরহুম পিতা মাহমুদ হক প্রকাশ মাহমুদ হোসেন এবং মাতা মরিয়ম খাতুন।
সংগঠন কর্তৃক অর্পিত এই নতুন দায়িত্ব পেয়ে আনিছুর রহমান সংগঠনের চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান (তোতা)সহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক প্রতিক্রিয়ায় জানান, অতীতে যেভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, এবারও তার ব্যত্যয় ঘটবে না। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি বদ্ধপরিকর।
তিনি তার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটি, ৬৪ জেলার সকল জেলা কমিটি এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি উপজেলা কমিটির সকল সাংবাদিক ভাইয়ের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। পরিশেষে, মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করার জন্য সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।