বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

ভূরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যানজট নিরসনে ভুরুঙ্গামারী বাসীর দীর্ঘদিনের দাবি বহুল প্রতীক্ষিত ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়া হয়েছে।

এ মহতি উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার( এসপি) মাহফুজুর রহমান।

রবিবার (৯ নভেম্বর) তিনি ভুরুঙ্গামারী থানা এলাকায় যানজট নিরসনে দুইজন পুলিশ সদস্যকে বদলির আদেশ প্রদান করেন।

তাঁর নির্দেশে নিয়োগ প্রাপ্ত দু’জন পুলিশ সদস্য সার্বক্ষণিক ভুরুঙ্গামারীতে অবস্থান করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন সহ যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন।

দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী জামতলা মোড়, বাজার রোড, কলেজ মোড়, বাসস্ট্যান্ড, হাসপাতাল রোড, সোনাহাট কলেজ মোড়ে এলাকায় নিয়মিত যানজটের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছিল।

স্থানীয়রা জানান, পুলিশ সুপারের এ পদক্ষেপ ভুরুঙ্গামারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। আশা করি যানজট অনেকাংশে কমে যাবে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, এসপি মহোদয়ের নির্দেশে দু’জন পুলিশ সদস্যকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ভূরুঙ্গামারী থানা এলাকায় অবস্থান করে যানবাহন চলাচলে সহায়তা ও যানজট নিরসনে কাজ করবেন।

পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুরুঙ্গামারী বাসী। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভুরুঙ্গামারী একদিন যানজট মুক্ত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর