শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক 

মেডিকেল টেকনোলজিস্টদের প্রাণের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন : বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সোনালী সময় / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :
মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন এবং আসন্ন কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই.এইচ.টি)–এর হলরুমে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতাল, বগুড়া আইএইচটি ও জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।

উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন—
মোঃ এরশাদ হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ শাজাহান আলী, মোঃ রিপন বিশ্বাস, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আরমান হোসেন ডলার, মোঃ আব্দুর রশিদ, মোঃ জাকির হোসেন, মোঃ মনোয়ার হোসেন, মোঃ আহমেদ আলী, মোছাঃ ফাতেমা সুলতানা, মোছাঃ সানজিদা আক্তার, মোছাঃ পপি খাতুন, মোছাঃ আঞ্জুমান মনিরা, মোছাঃ সাবিহা খাতুন, মোছাঃ স্বপ্না খাতুন, মোছাঃ শান্তি খাতুন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ আবুল কাশেম, মোছাঃ তাহমিনা আক্তার, মোঃ আতাউর রহমান, মোঃ আসাদুর রহমান, মোঃ ফিরোজ উদ্দিন, মোঃ আশরাফুল, মোঃ হুমায়ুন কবির, মোঃ নজরুল ইসলাম, মোঃ শামছুল আল আমিন, মোঃ কাজিপুর ইসলাম, মোঃ রিয়াদ আল মাহমুদ, মোঃ আশরাফ হোসেন, মোঃ নয়ন মিয়া, মোঃ আফজাল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, এটিএম আমিনুল হক, মোঃ এনামুল হক ও বিকাশ চন্দ্র পাল।

এছাড়া শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—
মোঃ আল-আমিন সিনহা, মোঃ মেহেদী হাসান রাতুল, দাউদ হোসেন সিয়াম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ নূর, মাহমুদ নাবি, তানভীর রহমান সজিব, মোঃ নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম প্রধান কর্মশক্তি মেডিকেল টেকনোলজিস্টরা এখনও কাঙ্ক্ষিত ১০ম গ্রেড সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে এই দাবি বাস্তবায়নসহ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিক আন্দোলন জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর