শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসের মাটিতে চট্টগ্রামের গৌরব, ব্যবসা ও ঐক্যের মঞ্চ ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুবকদের স্বাবলম্বী করতে নানিয়ারচর সেনা জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ ও সনদ বিতরণ ঝিনাইগাতীর কৃতী সন্তান জয়নাল আবেদীন জিহান হলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক: এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫, বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণি; নিয়োগ পরীক্ষায় উপজেলায় ৭ম গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ঢাবি-শাবিপ্রবিতে সুযোগ পেয়েও আইনকে বেছে নেন নাজমুল, ১৮তম বিজেএসে সিভিল জজ: কসবার বিদ্যানগরের কৃতী সন্তান নাজমুল হাসানের প্রথম চাকরিতেই বড় সাফল্য চারঘাট রাওথা কলেজে নবীনবরণ ও সংবর্ধনা মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া কক্সবাজারের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আতিকুর রহমান

শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার দুটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর হাফেজ রাশেদুল ইসলাম এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির প্রকৌশলী ফাহিম চৌধুরী বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

শেরপুর-১: বিপুল ভোটে হাফেজ রাশেদের জয়
শেরপুর-১ (সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট, হাফেজ রাশেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ মোটরসাইকেল প্রতীকে ৬২ হাজার ৪১৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আসনটির ১৪৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।

শেরপুর-২: বিএনপির প্রকৌশলী ফাহিম চৌধুরীর বিজয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৫৬ ভোট।
ফাহিম চৌধুরী ১০ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আসনটিতে ১৫৪টি কেন্দ্রে মোট ভোটের প্রায় ৫৪ শতাংশ কাস্ট হয়েছে।

একনজরে নির্বাচনী পরিসংখ্যান

আসনমোট ভোটারকাস্ট হওয়া ভোটশতাংশবাতিল ভোটশেরপুর-১৪,৫০,৪৮৮জন
২,৭৫,১৩৬ টি৬১%৫,১৪৬ টি শেরপুর-২৪,৪০,০৩৪ জন২,৩৪,৪৫৪ টি৫৪%৪,৯৮৩ টি

তথ্যসূত্র: জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো জেলাজুড়ে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Comments

No comments to show.