বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা।

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রকৃত পেশাদার সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথপুর সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকে সুনামের সহিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। ফোরামের গতিশীল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য ফোরামের ভেতরে কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছিল। গত ১১এপ্রিল গুটি কয়েক সদস্য সাংবাদিক ফোরামের সভাপতি, সাধারন সম্পাদকের অনুমতি ব্যতি রেখে গোপনে নামসর্বস্ব একটি মিটিং দেখিয়ে ফোরাম এর আহবায়ক কমিটি গঠন শিরোনামে বিভিন্ন অনলাইনে একটি সংবাদ প্রকাশ করে। এতে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এসব সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ এপ্রিল) পৌর শহরের অভিজাত রেস্টুরেন্টে ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম সারোয়ার এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সাধারন সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য ফারুক আহমদ, জাবির আহমদ চৌধুরী ও আকমল হোসেন প্রমূখ। আলোচনা সভায় ফোরামের নেতৃবৃন্দ বলেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিয়মনীতি উপেক্ষা করে সাংবাদিক ফোরামের গুটি কয়েকজন সদস্য নামমাত্র একটি মিটিং দেখিয়ে সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি গঠন শিরোনামে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশ করে এমনকি একটি শোকবার্তায় সাংবাদিক ফোরামের সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক নামের আগে সাবেক লিখে বিবৃতি প্রদান করে। এতে উপজেলার জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একটি মহলের ইন্ধনে সাংবাদিক ফোরাম এর সুনাম ক্ষুন্ন করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম একটিই, আর কোন সাংবাদিক ফোরাম নেই। যে বা যাহারা সাংবাদিক ফোরাম এর সুনাম ক্ষুন্ন করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা কখনো সাংবাদিকের পর্যায় নয়। তাদের অপপ্রচারে উপজেলা প্রশাসন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন জনসাধারন, সাংবাদিক ফোরাম এর দেশ ও বিদেশের শুভাকাঙ্খিবৃন্দ বিভ্রান্ত না হওয়ার জন্য সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর