বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক  শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর নারীর মরদেহ উদ্ধার ভূমিমন্ত্রী মিনু এমপি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার মিয়ানমার দিক থেকে আসার সময় ইয়াবাসহ আটক চট্টগ্রামে মানবিক সংগঠন ধাম্মা মিশন সাময়িকী ম্যাগাজিন এবং মোরক উন্মোচন বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে তাড়াশে রাতভর পুলিশের অভিযান, আদালতের পরোয়ানায় গ্রেপ্তার ৭ বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক 

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানের সময় সন্দেহজনক একটি বোটের আরোহীরা পালিয়ে গেছেন। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ভাসমান বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান।

পরে তল্লাশিতে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর