জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টেকনাফ উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) টেকনাফ বাসস্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপির উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় নারীশক্তির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, দলীয় কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত নেতারা এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।