বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু টেকনাফে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার যুক্তরাজ্যের মাটিতে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ গুণীজন ও প্রবীণকে বিশেষ সম্মাননা প্রদান গোদাগাড়ীতে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে গোগ্রাম ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন হজরত আলী সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া উখিয়ায় মানবপাচার প্রতিরোধে ব্র্যাকের সচেতনতামূলক কর্মশালা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড টেকনাফের হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫টি বড় রামদা প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজন

দৈনিক সোনালী সময় / ২৬ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি পোটলা ফেলে পালিয়ে গেছেন এক সন্দেহভাজন ব্যক্তি। পরে ফেলে যাওয়া পোটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত টহল পরিচালনার সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তাঁর হাতে থাকা পোটলাটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ